গুলিস্তানের পোশাক পাকিস্তানি বলে বিক্রি করতো ‘সানভীস বাই তনি’

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

গুলিস্তানের পোশাক পাকিস্তানি বলে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে গুলশানের ‘সানভীস বাই তনি’র বিরুদ্ধে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শুনানি শেষে ওই প্রতিষ্ঠানটির শোরুম সিলগালা করেছেন।

সোমবার (১৩ মে) গুলশান শ্যুটিং ক্লাব এলাকায় পুলিশ প্লাজা মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করে ‘সানভীস বাই তনি’ শোরুমটি বন্ধ করে দেওয়া হয়। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আব্দুল জব্বার মন্ডল এ অভিযান পরিচালনা করেন।

- Advertisement -

সামাজিক যোগাযোগমাধ্যমের বেশ আলোচিত একটি মুখ রোবাইয়াত ফাতেমা তনি। রাজধানীতে কয়েকটি শোরুম রয়েছে তার। অনলাইনেও পোশাক এবং কসমেটিক্সের জিনিপত্র বিক্রি করেন। তবে রোবাইয়াত ফাতেমা তনি এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে।

ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, তৈরি পোশাক বিক্রি করার লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো এই আউটলেটে। তৈরি পোশাকের মধ্যে রয়েছে গুলিস্তান, সাভার, মিরপুর ও টঙ্গী এলাকার মালামাল।

- Advertisement -

অভিযান চালানোর সময় আব্দুল জব্বার মন্ডল জানান, ভোক্তা অধিদপ্তরের অভিযোগের সফটওয়্যারে এই প্রতিষ্ঠানের নামে বেশ কিছু অভিযোগ এসেছে। এরপর ‘সানভীস বাই তনি’ প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিলো। তারা দীর্ঘদিন যাবৎ দেশে তৈরি পোশাকগুলো বিদেশি বলে বেশি দামে বিক্রি করে আসছিলো অনলাইনে এবং এই দোকানে।

তিনি আরও জানান, তারা অনলাইনে পাকিস্তানি পোশাক বিক্রি করে। কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি পোশাক দেয়। শত শত কাস্টমার এভাবে প্রতারিত হয়েছে। প্রতারণার বিষয়ে অভিযোগ এলে তাদের প্রতিষ্ঠানটিকে শুনানির জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা সেটি দেখেও এর জবাব দেয়নি।

- Advertisement -

তারা যেহেতু নোটিশের কোনো জবাব দেয়নি, উপস্থিত হয়নি, আমাদের কাছে মনে হয়েছে ভোক্তাদের এসব অভিযোগের সত্যতা আছে। এখানে এসে আমরা সেটার প্রমাণ পেয়েছি। তারা পাকিস্তানি পোশাকের পক্ষে কোনো রকম কাগজপত্র বা প্রমাণ দেখাতে পারেনি। তাদের শুধু পোশাক লাইসেন্স রয়েছে, সেটা সাধারণ পোশাক বিক্রেতা হিসেবে।

আব্দুল জব্বার মন্ডল জানান, গুলিস্তানের পোশাক বা দেশীয় পোশাক পাকিস্তানি বলে বিক্রির সত্যতা পেয়ে আমরা তাদের ‘সানভীস বাই তনি’ শোরুমটি বন্ধ করে দিয়েছি। এখন তারা কাগজপত্র নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে হাজির হয়ে প্রমাণ দেবে। এছাড়া কতজন কাস্টমারকে এসব পোশাক সরবরাহ করা হয়েছে সে সকল তথ্য দেবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে অনুসারীদের মধ্যে। শুক্রবার সকালে নিজের...

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি চিত্রনায়িকা কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস শিরোনামের একটি বিশেষ ভিডিও ক্লিপ দারুণভাবে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই ফেসবুকের...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

কুষ্টিয়ায় চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ মায়ের, শিশু নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালী সংলগ্ন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু থেকে চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার বিকেল চারটার দিকে সংঘটিত এই লোমহর্ষক ঘটনায়...

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে অনুসারীদের মধ্যে। শুক্রবার সকালে নিজের...

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধুর করুণ মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।...

কুষ্টিয়ায় চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ মায়ের, শিশু নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালী সংলগ্ন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু থেকে চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার বিকেল...

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে...

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধুর করুণ মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার বীরকেদার ইউনিয়নের...

বিশ্বকাপ দেখতে বাড়ি বিক্রির করবেন ইংল্যান্ডের সুপারফ্যান অ্যান্ডি

ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা অনেক দূর পর্যন্ত মানুষকে টেনে নিয়ে যায়, কিন্তু এবার সেই আবেগ ছাপিয়ে গেল বাস্তবতাকেও।...

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি...

বগুড়ায় চামড়ার বাজারে ধস, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা

কোরবানির ঈদ ঘিরে প্রতি বছর যে চামড়ার বাজার সরগরম...