চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা আটক

দিনাজপুরের পার্বতীপুরে চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত নেতার নাম তারিকুল ইসলাম। তিনি পার্বতীপুর উপজেলা শাখার সংগঠক এবং পশ্চিম রাজাবাসর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৯ মে) রাত পৌনে ৮টার দিকে কয়লাখনি-মধ্যপাড়া সড়কের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত এনসিপি নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, টেন্ডারপ্রাপ্ত মালামাল পরিবহনকারী দুটি ট্রাককে গতিরোধ করে তারিকুল’সহ কয়েকজন চাঁদা দাবি করেন।
খবর পেয়ে পার্বতীপুর সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে ঘটনাস্থল থেকে আটক করেন। পরে তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতীপুর কয়লাখনি থেকে মালামাল বোঝাই ট্রাক দুটি বের হওয়ার পর রসুলপুর এলাকায় তাদের পথরোধ করা হয়। তখনই চাঁদা দাবি করা হয়, যা আগে থেকেই একটি সংঘবদ্ধ চক্র করে আসছিল বলে ধারণা পুলিশের।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, “ঘটনার পরপরই সেনাবাহিনী তারিকুল ইসলামকে আমাদের কাছে হস্তান্তর করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বন্যার্তদের পাশে সেনা-নৌবাহিনী, পৌঁছে দিচ্ছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

