চুয়াডাঙ্গায় অস্ত্র ও নগদ টাকাসহ আলোচিত রুপা খাতুন আটক

চুয়াডাঙ্গায় রাইফেল, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ মহিলা আওয়ামী লীগের নেত্রী রুপা খাতুনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্মশানপাড়া এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত রুপা খাতুন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ইসলাম পাড়া এলাকার মো: মিরাজুল ইসলাম মামুনের স্ত্রী। তিনি স্থানীয় আওয়ামী লীগে রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। আলোচিত এই নারীর বিরুদ্ধে অবৈধ মাদকব্যবসা, নারীদের দিয়ে দেহ ব্যবসা, একাধিক বিবাহ, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের ১টি দল চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্মশানপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রুপা খাতুনকে আটক করে। এ সময় তার বাড়ি থেকে ১টি রাইফেল, ১টি অপটিক্যাল সাইট, নগদ সাড়ে ৭ লাখ টাকা, ৩টি মোবাইল ফোন, ২টি দেশীয় অস্ত্র (কিরিচ), ১টি হুক্কা ও একধিক পাসর্পেটসহ ৬টি মদের বোতল উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গায় অস্ত্র ও নগদ টাকাসহ আলোচিত রুপা খাতুন আটকের বিষয়ে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদীন বলেন, উদ্ধারকৃত মালামাল ও গ্রেপ্তারকৃত আসামিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বন্যার্তদের পাশে সেনা-নৌবাহিনী, পৌঁছে দিচ্ছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

