ছয় দফা দাবিতে সড়ক অবরোধ বগুড়া পলিটেকনিক শিক্ষার্থীদের

বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। রোববার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে ইনস্টিটিউটের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি শুরু হয়। এতে শহরের যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
শিক্ষার্থীদের মূল দাবির মধ্যে রয়েছে, জাতীয় কারিগরি শিক্ষা বোর্ডের (BTEB) প্রবর্তিত নতুন সিলেবাস বাতিল এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নিয়ে তৈরি হওয়া জটিলতার দ্রুত সমাধান।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, হঠাৎ করে চালু হওয়া নতুন সিলেবাস তাদের একাডেমিক ও প্রফেশনাল ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। তারা জানান, সিলেবাস পরিবর্তন না বুঝে এবং পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই কার্যকর করায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা।
এক শিক্ষার্থী বলেন, “আমরা স্পষ্ট করে জানতে পারছি না, আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কবে, কোথায় এবং কীভাবে হবে। এমন অনিশ্চয়তায় ভালোভাবে প্রস্তুতি নেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।”
আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তারা সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের কথা না শুনলে আমরা বাধ্য হবো আরও বৃহত্তর আন্দোলনে যেতে।”
পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, সন্দেহে এক নারী পুলিশ হেফাজতে

বগুড়ায় পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

খালেদা জিয়ার নামে বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবি ছাত্রদলের

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু

ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

বগুড়ায় ভুয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা

ধুনটে যমুনা নদীতে ভাসমান নারীর মরদেহ, পরিচয় মেলেনি

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

