ছাগলনাইয়ায় অবৈধ গাড়ি জব্দ, হামলার শিকার ট্রাফিক সদস্য

ফেনীর ছাগলনাইয়ায় অবৈধ গাড়ি জব্দ করার সময় মো: ফখরুল ইসলাম নামে ট্রাফিক পুলিশের এক সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) ছাগলনাইয়া থানা রোড এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশে যানজট নিরসনে আজ সকালে উপজেলার প্রধান সড়কে জেলা ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪টি লাইসেন্সবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে বিধি অনুযায়ী চালকদের বিরুদ্ধে মামলা করে ট্রাফিক পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে ট্রাফিক সদস্যের ওপর হামলা করেন চালকেরা। হামলায় ট্রাফিক পুলিশের সদস্য মো: ফখরুল ইসলাম গরুতর আহত হন।
এ বিষয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলাম জানান, ট্রাফিক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় সার্জেন্ট মো: মনিরুল আলম বাদী হয়ে হামলাকারী রুবেল এবং অজ্ঞাতনামা আরও ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার প্রধান আসামি রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

