ঢাকা-১০ আসনে নৌকার প্রতীক পেলেন চিত্রনায়ক ফেরদৌস

ঢাকা-১০ আসনে নৌকার প্রতীক পেলেন চিত্রনায়ক ফেরদৌস আহমদ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ নৌকা প্রতীক পেলেন। আজ সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো: সাবিরুল ইসলামের কাছ থেকে নৌকা প্রতীক সংগ্রহ করেন তিনি।
বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো: সাবিরুল ইসলাম আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ঢাকার ১৫টি আসনের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের হাতে নৌকা প্রতীক তুলে দিচ্ছেন।
নৌকা প্রতীক সংগ্রহের পর চিত্রনায়ক ফেরদৌস বলেন, বিকেল তিনটায় রাজধানীর নিউমার্কেট এলাকায় নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি।
এ সময় আরও ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছেন। এটা আমার জীবনের সব থেকে বড় সফলতা। নির্বাচনে জয়ী হয়ে ঢাকা-১০ আসনের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করব। যে উন্নয়ন হয়েছে সে ধারা অব্যাহত রাখার জন্য কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেছেন ফেরদৌস আহমেদ।
প্রতীক বরাদ্দের সময় চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে অতিরিক্ত লোকজন থাকার প্রসঙ্গে ফেরদৌস বলেন, আমার আচরণবিধি লঙ্ঘন হয়নি। এখানে যাদের দেখছেন অনেককেই আমি চিনি না। আমাকে ভালোবাসেন বলে অনেকে দেখতে আসতে পারেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

বুড়িচংয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, এলাকায় চরম উত্তেজনা

বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না: হুমাম কাদের

সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম মারা গেছেন

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

অনুপস্থিতি মানেই নীরবতা নয়: দেশে ফেরা নিয়ে যা বললেন শেখ হাসিনা
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
