দেশের বাজারে ৭ সবজির সেঞ্চুরি, অস্বস্তিতে ক্রেতারা

দেশের বাজারে ৭ পদের সবজির দাম প্রতি কেজি ১০০ টাকা ছাড়িয়েছে। কম দামের সবজি একমাত্র পেঁপে। প্রতি কেজি মানভেদে ৪০ থেকে ৫০ টাকা। বাকি সকল সবজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে আটকে রয়েছে। তবে দেশের বাজারে সেঞ্চুরি হাঁকানোর সবজির তালিকায় রয়েছে, শিম, গোল বেগুন, বরবটি, করোলা ও কাঁকরোল। এই সবজিগুলোর প্রতি কেজি ১০০ টাকা হলেও টমেটো ও গাজর ১৬০ থেকে ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
শুক্রবার (০৮ নভেম্বর) ঢাকার বেশ কয়েকটি বাজার ঘুরে সবজির এমন দাম দেখা গেছে। বাজারে সবজির দাম চড়া থাকার বিষয় নিয়ে ক্রেতাদের ক্ষোভ থাকলেও বিক্রেতারা বলছেন, শীতে নতুন করে সবজি ওঠার সময় আসছে তাই বাজার দর তুলনামূলক একটু বেশি।
বাজারে লম্বা বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাক, গোল বেগুন ১০০ টাকা,বরবটি ১০০ টাকা, ঝিঙা ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ধুন্দুল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, করোলা ১০০ টাকা, শিম ১০০ টাকা, কচুর মুখি কেজি ৮০, শসা ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, মুলা ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, কাঁকরোল ১০০ টাকা কেজি, কাঁচামরিচ প্রতি কেজি ২০০ টাকা, প্রতি কেজি টমেটো ১৬০ টাকা ও গাজর প্রতি কেজি ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর রামপুরা বাজারের সবজি বিক্রেতারা জানান, গত কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে। বাজারের ৭ থেকে ৮টি সবজির দাম ১০০ টাকার চেয়েও কিছুটা বেশি। বাকি সব সবজি ৬০ থেকে ৮০ টাকার ঘরে আটকে আছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

কমল সোনার দাম, ভরি কত?

এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা

দেশের বাজারে সোনার দাম কমল, ভরিতে কত?

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

স্বর্ণের দাম কমলো, ভরি কত?

