মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

নওগাঁয় প্রকাশ্যে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা

বিশেষ সংবাদ

নওগাঁয় এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) সকালে সদর উপজেলার সুলতানপুর মহল্লায় এইঘটনা ঘটে। বাড়ির পাশের একটি জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকান্ড হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা বলেন, বাড়ির পাশে একটি জমির সীমানা নিয়ে প্রতিবেশী মান্নানের সাথে নজরুলের দীর্ঘ দিনের দ্বন্দ্বে বুধবার সকালে মান্নান নজরুলের রোপন করা কয়েকটি আমগাছ কাটলে এনিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে মান্নান ধারালো বটি দিয়ে নজরুলকে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নজরুল মারা যায়।

নিহত নজরুলের বোন আঞ্জুয়ারা অভিযোগ করে বলেন, দ্বন্দ্বের জেরে মান্নান ও তার পরিবারের লোকজন প্রায়ই নজরুলকে হত্যার হুমকি দিতো। সেই উদ্দেশ্য থেকে তারা পরিকল্পিত ভাবে ঝগড়ায় জড়িয়ে হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার দৃষ্টান্ত মূলক বিচার দাবি করেন তিনি।

এদিকে ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আব্দুল মান্নান, নওগাঁ সদর থানার ওসি নূরে আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ নিহতের মরদেহ হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে

নওগাঁয় প্রকাশ্যে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা বিষয়টি নিশ্চিত করে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হবে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়েছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ শেষ...

শপথ নিতে সংসদ ভবনে তারেক রহমান

নতুন সরকারে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সংসদ ভবনে প্রবেশ করেন।এর...

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। এ উপলক্ষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনে উপস্থিত...

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়েছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ...

শপথ নিতে সংসদ ভবনে তারেক রহমান

নতুন সরকারে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার...

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। এ উপলক্ষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির একটি প্রতিনিধিদল...

শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানিয়েছেন...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচ বাংলাদেশির মৃত্যু

ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবে ভয়াবহ...

টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতে ইসলামীর অফিসে আগুন: বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

অন্বেষণ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতে ইসলামীর অফিসে আগুন...