নাটোরের সিংড়ায় ৩৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোরের সিংড়া উপজেলায় সাড়ে ৩৭ কেজি গাঁজা ও নগদ ৫২ হাজার ১৭০ টাকাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শুক্রবার (১৮ অক্টেবর) দিবাগত রাতে উপজেলার নিংগইন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শ্রীফলতলা এলাকার সুরমান আলীর ছেলে ফারুক মিয়া (৩০), একই এলাকার সুজন মিয়ার ছেলে মো: আকাশ আলী (২২) ও লালমনিরহাট সদর থানার ফুলগাছ এলাকার মৃত হাসেম আলীর ছেলে মো: রানা মিয়া (২৫)।
র্যাব নাটোর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকায় চেকপোস্ট পরিচালনা করে র্যাবের একটি দল। এসময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালীন কাভার্ড ভ্যানের ভেতর থেকে সাড়ে ৩৭ কেজি গাঁজা ও নগদ ৫২ হাজার ১৭০ টাকাসহ মাদক তিনজন মদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের সিংড়া থানায় সোপর্দ করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

