নারায়ণগঞ্জে নৌকায় ভোট না দিলে বিদ্যুৎ ও পানি বন্ধের হুমকি

নারায়ণগঞ্জে নৌকায় ভোট না দিলে বিদ্যুৎ ও পানি বন্ধের হুমকি দিয়েছে ছাত্রলীগ নেতা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নৌকা মার্কায় ভোট না দিলে সকল ভোটারদের বাড়ির বিদ্যুৎ ও পানি বন্ধের হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: শেখ ফরিদ ভূঁইয়া মাসুম।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মো: গোলাম দস্তগীর গাজী। তার পক্ষ থেকে এভাবে হুমকি দিয়ে ভোট চায় ফরিদ ভূঁইয়া। হুমকি দেয়ার ১টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
নারায়ণগঞ্জে নৌকায় ভোট চাওয়ার ভিডিওটিতে শেখ ফরিদ ভূঁইয়া মাসুম বলেন, নৌকায় আপনাদের বাধ্যতামূলক ভোট দিতে হবে। নৌকায় ভোট না দিলে আপনাদের এই যে বিদ্যুৎ আছে, পানি আছে, গ্যাস আছে এগুলোর কিছুই থাকবে না। আপনারা একটা কথা মনে রাখবেন, নৌকায় ভোট না দিলে আপনাদের খবর আছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিএনপির অফিসে হামলা-ভাঙচুর, ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল

ফেসবুকে ছাত্রলীগের মিছিলের ভিডিও প্রকাশ, গ্রেপ্তার ৩

অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ ইসলাম

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

শেরপুরের সাবেক ছাত্রলীগ সম্পাদক জিকু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

