ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে মাঠে থাকার ঘোষণা ভিপি সাদিক কায়েমের

ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে শিক্ষার্থীদের নিয়ে আজ ও আগামীকাল মাঠে থাকবেন বলে ঘোষণ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি।
আবু সাদিক কায়েম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে লেখেন, নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল ও ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ ও আগামীকাল সক্রিয়ভাবে মাঠে থাকবে। তিনি বলেন, আজ রাত ৮টায় ডাকসু ভবনের সামনে গণজমায়েত অনুষ্ঠিত হবে এবং রাত ৯টায় বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হবে।

পোস্টে আরও জানানো হয়েছে, আজ রাত এবং আগামীকাল ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে। তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে দেশবিরোধী, আওয়ামী লীগের নেতানেত্রী ও সমর্থকদের বিরুদ্ধাচার রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন স্থানে দলের কর্মসূচি ‘লকডাউন’কে কেন্দ্র করে কার্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীর কর্মকাণ্ডে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

পত্রিকা নয়, ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো, অভিযোগ রাশেদ খাঁনের

