শেরপুরের সাবেক ছাত্রলীগ সম্পাদক জিকু গ্রেপ্তার

বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন শেরপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিকরুল হক জিকু (৩১)। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোররাত ৫টা পর্যন্ত চলা অভিযানে তাকে আটক করা হয়।
আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ মো. ইকবাল বাহার।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে পলাতক আসামিদের ধরতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একাধিক টিম। এই অভিযানে জিকরুল হক জিকুসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।


মামলা ও গ্রেপ্তারের কারণ সম্পর্কে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুজাররা জানান, ২০২৩ সালে বগুড়ার শাকপালা পেট্রল পাম্প এলাকায় বিএনপির একটি মিছিলে হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছিল। ওই সময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জিকরুল হক জিকুকে গ্রেপ্তার করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

