অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ ইসলাম

রাজনৈতিক অতীত নয়, বর্তমান আদর্শ ও গ্রহণযোগ্যতাকেই গুরুত্ব দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, অতীতে ছাত্রলীগ, ছাত্রদল কিংবা ছাত্রশিবির, যে সংগঠনের সঙ্গেই কেউ যুক্ত থাকুক না কেন, নিরপরাধ নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিতে পারবেন।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটর এলাকায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, অতীত রাজনৈতিক পরিচয় নয়, বরং বর্তমান অবস্থান ও আদর্শই এনসিপির কাছে গুরুত্বপূর্ণ। তার ভাষায়, “আজ থেকে যারা এনসিপিতে যুক্ত হবেন, তারা দলের নীতি ও আদর্শ মেনে কাজ করবেন, এটাই আমাদের প্রত্যাশা।”

তবে দলভুক্তির ক্ষেত্রে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত, সহিংসতা বা গণহত্যায় সম্পৃক্ত, চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ রয়েছে—এমন ব্যক্তিদের জন্য এনসিপির দরজা বন্ধ থাকবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও গণভোটের মাধ্যমে যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল, তা বাস্তবায়িত হয়নি। তার মতে, নির্বাচনের মাধ্যমে শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু কাঠামোগত কোনো পরিবর্তন দেখা যায়নি।
তিনি আরও বলেন, দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের প্রবণতা বাড়ছে এবং জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না। এই পরিস্থিতিতে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এনসিপির আহ্বায়ক।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

