নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বাইরে যাবে না: আসিফ

বিশেষ সংবাদ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশার বাণী শুনিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি জানান, বাংলাদেশেই হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ম আসর। সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

আসিফ মাহমুদ জানান, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিষয়টি সমপ্রতি আমার নজরে পড়েছে। আমি এখন থেকেই তৎপরতা শুরু করে দিয়েছি। আশা করছি, এটা এবার বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময়ে যদি এমন কিছু ঘটে, তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হবে। আমাদের সৌভাগ্য, ড. ইউনূস স্যার আমাদের সঙ্গে রয়েছেন।

তিনি আরও জানান, আমি সচিবদের সাথে বসব। মন্ত্রণালয়ে বসে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নেব। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস স্যার আমাদের নেতৃত্বে রয়েছেন, যিনি নিজেও একজন ক্রীড়াপ্রেমী। বেশ কয়েকদিন আগেও তিনি অলিম্পিকের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। আশা করি তার সাথে কথা বলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের দেশেই ঠিক-ঠাক আয়োজন করতে পারবো। এটা আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করবো।

উল্লেখ্য, গত মে মাসে নারী টি২০ বিশ্বকাপের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল)। যেখানে আয়োজক স্বাগতিক বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপ-এ। তাদের সঙ্গে সেমিফাইনালে যেতে লড়াই করবে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্ব পেরিয়ে আসা স্কটল্যান্ড।

‘এ’ গ্রুপে ৬ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ও শ্রীলঙ্কা। কয়েকদিন আগে এশিয়া কাপ জেতা শ্রীলঙ্কা বাছাই পর্ব পেরিয়ে টি২০ বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। ১০ দলের টুর্নামেন্ট শুরু হবে আগামী ৩ অক্টোবর এবং ফাইনাল ২৩ অক্টোবর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজন করা হবে পুরো বিশ্বকাপ।

1 COMMENT

  1. আসসালামু আলাইকুম আসিফ মাহমুদ ভাই,নারীদের বিদেশে না খেলানোর জন্য ধন্যবাদ আমি চাই যারা দেশের দায়িত্ব আছে তারা দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন, অন্যান্য দেশের তুলনায় যেন আমাদের দেশে গিয়ে যায়, আমি আমার দেশের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বিশেষভাবে আমি অনুরোধ করতাছি। যেন প্রত্যেক পরিবারে একজন পুরুষ সরকারি চাকরিজীবী হয় যোগ্যতা হিসাবে । চাকরির ক্ষেত্রে কোন নারীকে বেশিরভাগ অগ্রাধিকার দেওয়া যাব না।নারীরা যদি চাকরি করে তবে হিজাব পরে চাকরি করতে হবে। আমি একজন ছাত্র বলছি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...