বগুড়ার শাজাহানপুরে

নিখোঁজের তিনদিন পর সেনানিবাসের লেকে মিলল ঢাবি শিক্ষার্থী সৌমিকের লাশ

বিশেষ সংবাদ

নিখোঁজের তিনদিন পরে বগুড়ার শাজাহানপুরে সেনানিবাসের বোট ক্লাবের লেক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বি-ব্লক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

- Advertisement -

সৌমিক (৩০) কম্পিউটার সায়েন্সে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগে, গত বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় তিনি হেঁটে বেরিয়েছিলেন বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসা থেকে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন। মোবাইল ফোনও ছিল বন্ধ।

এ ঘটনার পরদিন শুক্রবার সকালে তাঁর বাবা বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর আত্মীয়-স্বজন ও স্থানীয়রা সম্ভাব্য জায়গাগুলোতে খুঁজছিলেন সৌমিককে।

- Advertisement -

জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় অবস্থিত বোট ক্লাবের লেকে তাঁর মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান কলেজ মেডিকেল (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সৌমিক বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামের বাসিন্দা হলেও পরিবারসহ জলেশ্বরীতলায় বসবাস করতেন। তাঁর বাবা তৌফিকুর রহমান পেশায় একজন শিক্ষক।

- Advertisement -

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, নিহতের ‘মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হইবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর নাম। ভিডিওতে এক ব্যক্তি দাবি...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...

শেরপুরে রাস্তা বন্ধ ও পুকুর দখলের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে দীর্ঘদিনের ব্যবহৃত একটি জনপথ...