পুকুরের পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে পুকুরে ডুবে মোছা: রিপু আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকালে খোন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপু আক্তারের বাড়ি কদমতলী গ্রামে।
রাঙ্গুনিয়া থানার (এসআই) প্রদীপ কুমার মজুমদার বলেন, মোছা: রিপু আক্তার সকালে বাড়ি থেকে মোল্লাপাড়ায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। যাওয়ার পথে খোন্দকারপাড়া এলাকায় রাস্তার ধারে পুকুরে মুখ ধোওয়ার জন্য নামার সময় পা পিছলে পুকুরের পানিতে পড়ে যান।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুকুর থেকে তাকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

