প্রার্থিতা ফিরে পেয়ে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের দোয়া নিলেন মাহিয়া মাহি

প্রার্থিতা ফিরে পেয়ে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের দোয়া নিলেন চিত্রনায়িকা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার পরের দিন মঙ্গলবার (১২ ডিসেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন মাহিয়া মাহি।
এ বিষয়ে মাহিয়া মাহি সংবাদ মাধ্যমে জানান, নির্বাচনী কার্যক্রম শুরু করতে গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতেই তিনি ঢাকা ছাড়ছেন। তার আগে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে দোয়া নিতে এসেছেন তিনি।
ঢালিউড অভিনেত্রী মাহি বলেন, ভোটারদের কাছে যার জনপ্রিয়তা বেশি, তিনিই নির্বাচনে জয়ী হবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও আমি একজন আওয়ামী লীগের কর্মী। আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আজ রাতেই ঢাকা ছেড়ে আমি রাজশাহীতে গিয়ে নির্বাচনী প্রচার শুরু করতে যাচ্ছি। এর আগে মঙ্গলবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চিত্রনায়িকা মাহিয়া মাহি।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

তুরস্কের সহায়তায় ড্রোন কারখানা হবে বগুড়ায়: মীর শাহে আলম

জনগণের গভীর আস্থা সেনাবাহিনীর ওপর: মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা করল সরকার
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
