বগুড়ায় প্রাইভেট কারে ১০ কেজি গাঁজা, দুই মাদক কারবারি গ্রেফতার

বগুড়া শহরের মাটিডালী বিমান মোড়ে চেকপোস্টে তল্লাশির সময় একটি প্রাইভেট কার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় মাটিডালী বিমান মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল ডিবি পুলিশের একটি দল। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হলে পেছনের ডালায় প্লাস্টিকের মোড়কে রাখা দুটি প্যাকেটে ১০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ধনীগগলা হীরারকুটি এলাকার আব্দুল হামিদ (৪১) ও ফুলবাড়ী উপজেলার কিশামত এলাকার হারুনুর রশিদ।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান গণমাধ্যমে বলেন,“গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় ডিবির একটি টিম। ওই সময় একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালালে পেছনের অংশে রাখা দুইটি প্যাকেট থেকে ১০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে জড়িত দুজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।”
তিনি আরও জানান, আটককৃত আব্দুল হামিদের বিরুদ্ধে পূর্বে একটি মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

