বগুড়ায় বোনের বিয়ে খেতে এসে ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়ায় খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে এসে গ্রেফতার হয়েছেন শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউস লেমন। গ্রেফতারকৃত গাউস শাজাহানপুর উপজেলার রহিমাবাদ এলাকার মো: শাহ আলমের ছেলে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বি-ব্লক এলাকার খালার বাড়িতে বিয়ে খেতে এসে জনতার হাতে আটক হন তিনি। পরে তাকে শাজাহানপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত গোলাম গাউস লেমনের বিরুদ্ধে চাঁদাবাজি, চুরি, মাদক ব্যবসা, ভূমিদস্যুতা ও শাজাহানপুর থানা পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে তিনি পলাতক রয়েছেন। গতকাল খালাতো বোনের বিয়ে উপলক্ষে খালার বাসায় আসেন লিমন। পরে বিষয়টি টের পেয়ে দীর্ঘদিন ছাত্রলী নেতা গোলাম গাউস লেমনের হাতে নির্যাতিত জনগণ তার বাড়ি ঘিরে ফেলে। এই অবস্থায় থানা পুলিশকে খবর স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম। পরে বিক্ষুদ্ধ জনতা আটক ছাত্রলীগ নেতা লেমনকে পুলিশের হাতে তুলে দেয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, গতকাল বিকালে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউস লেমনকে গ্রেফতার করা হয়েছে। তার নামে একটি রাজনৈতিক মামলাসহ ৫টি মামলা রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

