বগুড়ার শেরপুরে শ্রমিক দলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার কুসুম্বি ইউনিয়ন বিএনপির শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ (৪০)। তার বাড়ি একই ইউনিয়নের বাগড়া গ্রামে।
গত বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাত তিনটায় কুসুম্বি ইউনিয়নের বাগড়া বস্তিপাড়া গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।
শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাঈফ আহমেদ জানান, ২০২২ সালের ১৭ নভেম্বর একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলার সন্ধিগ্ধ আসামি এই আবু সাঈদ। এজন্য তাকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়ার শেরপুরে শ্রমিক দল নেতা গ্রেফতারের বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, শেরপুর থানা পুলিশের রুটিন মাফিক অভিযানে তাকে বিস্ফোরক দ্রব্য আইনে মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
