বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি একেবারে নিষিদ্ধের ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা জারি করেছেন সদ্য প্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার নাইলা ইয়াসমিনের স্বাক্ষর করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার নাইলা ইয়াসমিন।
অফিস আদেশে জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অবগতির জন্য জানানো হচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে আজ ১৭ সেপ্টেম্বর থেকে নামে ও বেনামে সব ধরনের দলীয় লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো।

এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও এ অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাবিতে লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ‘হাদি হত্যা বিচার চাই’ লেখা চিরকুট

কিশোরগঞ্জে মসজিদের নিলামে দুই হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায়

কিশোরগঞ্জের ভৈরবে কলেজছাত্র হত্যার বিচারের দাবিতে রেললাইন অবরোধ

কিশোরগঞ্জে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’ বিক্ষোভ মিছিল

মায়ের পরকীয়ার বলি দেড় বছরের নূসরাত, গলাটিপে হত্যার দায় স্বীকার

কিশোরগঞ্জ শহরে পিবিআই সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দ্বিতীয় স্ত্রীর করা পর্নোগ্রাফি মামলায় সাবেক ছাত্রলীগ নেতা আটক

৫০০ গজ দুরত্বে থেকেও ৩০ মিনিট পর আসলো ফায়ার সার্ভিস: ব্যবসায়ী
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
