দ্বিতীয় স্ত্রীর করা পর্নোগ্রাফি মামলায় সাবেক ছাত্রলীগ নেতা আটক

দ্বিতীয় স্ত্রীর করা পর্নোগ্রাফি মামলায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: নাজমুল হোসেন হীরাকে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ জুন) রাতে তাকে আটক করা হয়।
দ্বিতীয় স্ত্রীর করা পর্নোগ্রাফি মামলায় সাবেক ছাত্রলীগ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম মোস্তফা জানান, নাজমুল হোসেনের কলেজ পড়ুয়া স্ত্রী কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আশিকুর রহমানের আদালতে একটি পর্নোগ্রাফি মামলা দায়ের করেন। ওই মামলায় নাজমুলসহ ৩ জনকে আসামি করা হয়।
তারা হলেন, ছাত্রলীগের সভাপতি মো: আনোয়ার হোসেন মোল্লা সুমন এবং তার বড় ভাই জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: মোশারফ হোসেন মোল্লা বাবু। এ মামলায় রবিবার রাতে অভিযান চালিয়ে নাজমুল হোসেন হীরাকে আটক করা হয়েছে।
মামলার বিবরণে বাদী জানিয়েছেন, জেলা শহরের কলেজে পড়া অবস্থাতেই তাকে জোরপূর্বক বিয়ে করে নাজমুল। যদিও এ বিয়ের কাবিননামা হাতে পাননি তিনি। তবে নিজের প্রথম স্ত্রীর কথা গোপন রাখে নাজমুল।
নাজমুল তার সাথে গোপন মুহূর্তের ভিডিও এবং স্থিরচিত্র মোবাইলে ধারণ করে তা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করতেন।
৩ জন আসামিই হুমকি দিয়ে টাকা আদায় করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সম্প্রতি নাজমুল ও তার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

