বান্দরবানে বন্যহাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু

বান্দরবানে বন্যহাতির আক্রমণে মোহাম্মদ কালু (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের ইছহাক মেম্বার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক মো: কালু কক্সবাজারের মহেশখালী উপজেলার আক্কেল আলীর ছেলে।
জানা গেছে, উপজেলার সরই ইউনিয়নের ইছহাক মেম্বার পাড়া এলাকার একটি পানের বরজে কাজ করতেন মো: কালু। বান্দরবানের গহিন পাহাড় থেকে খাবারের খোঁজে লোকালয়ে আসে বন্যহাতির একটি পাল। এ সময় খামার বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় শ্রমিক কালুকে আক্রমণ করে বন্যহাতি। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বান্দরবানে বন্যহাতির আক্রমণে শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহাদাৎ হোসেন জানান, বন্যহাতির আক্রমণে একজন শ্রমিক নিহত হয়েছেন। তবে কোনও অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

