ভারতে নিহত সাবেক এমপি আনারের গাড়ি কুষ্টিয়া থেকে উদ্ধার

কুষ্টিয়া শহরের সাফিনা টাওয়ার নামের বহুতল ভবনের পার্কিং গ্যারেজে পাওয়া গেছে ঝিনাইদহ-৪ আসনের নিহত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের নামে রেজিস্ট্রেশনকৃত একটি বিলাসবহুল প্রাডো গাড়ি।
সোমবার (৯ জুন) রাত ১২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ গাড়িটি উদ্ধার করে। প্রাথমিক অনুসন্ধানে গাড়িটির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার পাওয়া গেছে। নম্বর প্লেট ছিল ‘ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০’।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটি দীর্ঘদিন ধরেই সেখানে রাখা ছিল। মাঝে মাঝে স্টার্ট দেওয়া হলেও গাড়িটি বাইরে বের হয়নি। সাফিনা টাওয়ারের নিচে থাকা গ্যারেজে মূল্যবান এই গাড়ির খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সন্দেহ বাড়ে।
প্রত্যক্ষদর্শী জানান, গাড়ির পাশে থাকা চালক আচমকা সরে যেতে চাইলেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে জানায়, গাড়িটি সে চালায় না, কেবল মাঝে মাঝে স্টার্ট দিতে বলা হয়।
চালক শান্ত গণমাধ্যমে জানান, তিনি আগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলীর গাড়ি চালালেও এখন ‘জেনুইন লিফ টোব্যাকো’ কোম্পানিতে কর্মরত। তাদের জিএম বেলাল ও সিইও জাহিদ মাঝে মাঝে গাড়ি স্টার্ট দিতে বলেন। মালিক কে, তা তিনি জানেন না বলে দাবি করেন।
তিনটি ফ্লোর ও গ্যারেজ ভাড়া নিয়েছে ‘জেনুইন লিফ টোব্যাকো’ কোম্পানি। ভবনের কেয়ারটেকার আলমগীর হোসেন জানান, ফ্ল্যাটে বিদেশিরা নিয়মিত আসেন ও থাকেন। গাড়িটি তারাই রেখেছেন বলে ধারণা।
ভাড়াটিয়া হিসেবে কাগজে উল্লেখ রয়েছে—মেহেরপুরের গাংনী পৌরসভার বাসিন্দা মো. মুস্তাফিজুর রহমান ভবনের তিনটি ইউনিট ও তিনটি গাড়ি রাখার জায়গা নিয়েছেন। তিনি ‘তারা টোব্যাকো’ নামক প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে তিনি এই স্পেস ভাড়া নেন।
তবে ভবনের মালিক, জেনুইন লিফ টোব্যাকোর সিইও জাহিদ ও জিএম বেলাল—তাদের কারও সাথেই এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘গাড়িটির বিষয়ে তদন্ত চলছে। কাগজপত্র ঘেঁটে দেখা হচ্ছে, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
উল্লেখ্য, গত বছরের ১২ মে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ১৬ মে থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে জানা যায়, তাকে হত্যা করে মরদেহ টুকরো করে ফেলা হয় বিভিন্ন জায়গায়। মামলার তদন্তে উঠে এসেছে একাধিক ব্যক্তির জড়িত থাকার তথ্য, যার মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে বলে জানায় ভারতীয় পুলিশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

