ভারত থেকে বেনাপোল বন্দরে এলো ৪৬৮ টন আলু

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ভারত থেকে বেনাপোল বন্দরে ৪৬৮ মেট্রিক টন আলুর একটি পণ্যচালান আমদানি হয়েছে। আলু বোঝাই মালবাহী ট্রেনটি ভারতের পাঞ্জাবের জালানধার শহর থেকে আমদানি হয়ে বাংলাদেশের বেনাপোল রেল স্টেশনে পৌঁছেছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) পণ্য চালানটি বেনাপোল বন্দর থেকে খালাস করা হবে।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার মো: আবু তাহের জানিয়েছেন, একটি মালবাহী ট্রেনের রেকে ৯৪৬০ ব্যাগ আলু আমদানি করা হয়েছে। যার মোট ওজন ৪৬৮০০০ কেজি। এই পণ্য চালানের আমদানি মূল্য মোট ১০৭৬৪০ মার্কিন ডলার।
আলম এন্ড সন্সের প্রতিনিধি মো: নাজমুল আরেফিন জনি জানান, ভারত থেকে মাবাহী ট্রেনের একটি রেকে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। এই পণ্য চালানটি ছাড় করানোর জন্য শনিবার বেনাপোল কাস্টম হাউজে সব কাগজপত্র সাবমিট করা হবে।

বেনাপোল স্টেশন মো: মাস্টার সাইদুর রহমান জানিয়েছেন, কাস্টমস থেকে শুল্কজোন কার্যক্রম দ্রুত সম্পন্ন হলে বেনাপোল স্থলবন্দর ও নোয়াপাড়ায় আলু গুলো আনলোড করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কমল সোনার দাম, ভরি কত?

এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা

দেশের বাজারে সোনার দাম কমল, ভরিতে কত?

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

স্বর্ণের দাম কমলো, ভরি কত?

