ময়মনসিংহে বিভিন্ন মামলার ১৫ আসামি আটক

ময়মনসিংহে বিভিন্ন মামলার ১৫ আসামিকে আটক করা হয়েছে। ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৫ জন আসামিকে আটক করে বুধবার (১০ জানুয়ারি) বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) মো: মাছুম ভূঞার নির্দেশনায় ফুলপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার (৯ জানুয়ারি) ফুলপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ফুলপুর থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে (ওসি মাহবুব) পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: বন্দে আলী, সঙ্গীয় অফিসার ও তার ফোর্সকে নিয়ে অভিযানে বের হন। পরে জিআর আটকের পরোয়ানায় অভিযুক্ত ১৫ জন আসামিকে আটক করা হয়।
আটকৎকৃতরা হলেন আসামি কালা চাঁন, কবির উদ্দিন, জুলেখা খাতুন (২১), কমলা (৪৩), গিয়াস উদ্দিন, আনিছ মিয়া, সোহেল মিয়া (৩২), ছুবেরা খাতুন (৫৫), আব্দুস ছোবান (৪৫), তোফাজ্জল হোসেন (৩৮), তাজুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম (৩৫), মনোয়ারা খাতুন (৩২), ফয়েজ উদ্দিন ও আক্কাছ আলী।
ময়মনসিংহে বিভিন্ন মামলার ১৫ আসামি আটক এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

