ময়মনসিংহে মেস থেকে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

ময়মনসিংহে মেস থেকে হাসিবুল ইসলাম শিহাব (২৪) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর খাগডহর ঘুন্টি এলাকার একটি মেস থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত হাসিবুল ইসলাম শিহাব ঢাকার কামরাঙ্গী চর এলাকার মো: রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ময়মনসিংহে মেস থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধারের বিষয়ে ময়মনসিংহ নগরীর তিন নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: রাসুল সামদানী আজাদ জানান, হাসিবুল ইসলাম শিহাব মেসের নিজ কক্ষে মঙ্গলবার রাতে ঘুমাতে যায়। পরের দিন সকাল গড়িয়ে বিকেল হলেও সে কক্ষ থেকে বের হয় না। পরে তাকে তার এক সহপাঠি ডাকাডাকি করে।

পরে কোনো সাড়া শব্দ না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসিবুলের রুমের দরজা ভেঙে বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মারা যেতে পারেন তিনি। তবে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। তার মৃত্যুতে পরিবার ও ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

