মির্জা আব্বাস ও আলাল আটক

মির্জা আব্বাস ও আলাল কে আটক করা হয়েছে। ঢাকায় শাহজাহানপুরে শহীদবাগ মসজিদের গলির বাসা থেকে মঙ্গলবার (৩১অক্টোবর) রাত পৌরে ৯ টায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকেও একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে রাজধানীর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে রাজধানীর শাহজাহানপুরের শহীবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
একই এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করেছে ডিবি পুলিশ।
মির্জা আব্বাসের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তার পরোয়ানা জারির পর মঙ্গলবার সকাল থেকে তার শাহজাহানপুরের বাসভবন ঘিরে রাখে পুলিশ। রাতে শহীদবাগ এলাকায় ঢাকা ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়।
রাজধানীর মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ মির্জা আব্বাস ও আলাল কে আটকের এই তথ্য জানান।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর মঞ্জুরল ইমামের আদালত মির্জা আব্বাসের জামিন আবেদন না মঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

