মেহেরপুর সদরে ‘হিট স্ট্রোকে’ ব্যবসায়ীর মৃত্যু

মেহেরপুর সদরে অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে মো: আব্দুস সালাম (৫৫) নামে এক ভূষিমাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে সদর উপজেলার আমঝুপি এলাকায় ভূষিমাল কিনে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় পড়ে গিয়ে ‘হিট স্ট্রোকে‘ মৃত্যু হয় তার। নিহত আব্দুস সালাম মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পশ্চিমপাড়া এলাকার মো: কিতাব আলীর ছেলে।
স্বজনরা জানায়, আব্দুস সালাম এলাকার মধ্যে থেকে ভূষিমাল কিনে বাইসাইকেল করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে প্রচণ্ড গরমে তিনি বাইসাইকেল থেকে হঠাৎ পড়ে যান। পরে অচেতন অবস্থায় আব্দুস সালামকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই আব্দুস সালাম মারা গেছেন। নিহতের পারিবারের লোকজনের বর্ণনা অনুযায়ী ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে আব্দুস সালাম ‘হিট স্ট্রোক’ করে মারা গেছেন।

মেহেরপুর সদরে ‘হিট স্ট্রোকে’ ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেখ কনি মিয়া জানান, নিহত ব্যবসায়ী আব্দুস সালামের মরদেহ পারিবারিকভাবে দাফনের প্রস্তুতি চলছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
