রাজধানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২ বন্ধু

রাজধানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩ জন। সোমবার (১৭ জুন) দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, মো: রাসেল ও মো: রাব্বি। গুরুতর আহতরা হলেন, রাতুল, বিপ্লব ও সাগর। এই ৫ তরুণ বেসরকারি চাকরি ও ব্যবসার সঙ্গে যুক্ত আছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাড়িটি শুরু থেকেই বেপরোয়া গতিতে চলছিলো। সড়কে বারবার লেন পরিবর্তন করছিলো। অতিরিক্ত গতির কারণে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনাটি ঘটে।

রাজধানীতে প্রাইভেটকার দুর্ঘটনার বিষয়ে কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জহিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
তিনি আরও জানিয়েছেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক রাসেল ও রাব্বিকে মৃত ঘোষণা করেন। অপর আহত ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহতরা বন্ধু।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

