রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নিহত ১

রাজধানীর বাড্ডায় একটি ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে একজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।
বৃহস্পতিবার (৩০ মে) ভোরে বাড্ডা ডিআইটি রোডের একটি ৩ তলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জনা যায়নি।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (সদর) মো: তালহা বিন জসিম জানিয়েছেন, রাজধানীর বাড্ডায় একটি ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জন পুরুষ নিহত হয়েছেন ও ১ জন গুরুতর আহত হয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, ঘটনার পরপরই বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো যাচ্ছে না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

জবি ছাত্রীকে মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

