মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি :

রাণীনগরে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত

বিশেষ সংবাদ

রাণীনগরে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। নওগাঁর রাণীনগর উপজেলায় নানা আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তর । দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন, সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দদের যৌথ উদ্দ্যোগে নানা কর্মসূীচ গ্রহণ করা হয়।

সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যলিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করেন অতিথিরা। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগরে ৫২ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, রাণীনগর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ অনেকে।

এছাড়া সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সর্বোচ্চ রাজস্বদাতা ও সমবায় খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পূজা চেরির ১৬ সেকেন্ডের ভিডিও ভাইরাল

মাত্র ১৬ সেকেন্ডের একটি ভিডিও ঘিরেই তোলপাড় নেটদুনিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী পূজা চেরির গায়ে হলুদের সাজে একটি ভিডিও, যা মুহূর্তেই কৌতূহল তৈরি...

বছর না ঘুরতেই ভাঙনের পথে তাহসান-রোজার সংসার

জনপ্রিয় সংগীত শিল্পি তাহসান খান ও রোজা আহমেদ জড়িয়েছিল নতুন এক সম্পর্কের গল্পে। বিয়ের খবর ছড়ানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা আর প্রশংসার কমতি ছিল...

জনপ্রিয়

অপরাধ

বাবা-মায়ের উপর অভিমান করে ছাত্রীর আত্মহত্যা

নওগাঁর সদর উপজেলার ইলশাবাড়ী গ্রামে রিমু আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে মর্মান্তিক এ...

শেরপুরে দৈনিক জনবানীর ৩৫তম বর্ষপূর্তি উদযাপন

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় জাতীয় দৈনিক জনবানী পত্রিকার ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় শেরপুর...

নওগাঁয় সাবেক এমপি শামসউদ্দীন আহমেদের সহধর্মিণীর জানাজা সম্পন্ন

নওগাঁ সদর-৫ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ্ব শামসউদ্দীন আহমেদের সহধর্মিণী জনাবা জাহানারা বেগম (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...

বাবা-মায়ের উপর অভিমান করে ছাত্রীর আত্মহত্যা

নওগাঁর সদর উপজেলার ইলশাবাড়ী গ্রামে রিমু আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি)...

শেরপুরে দৈনিক জনবানীর ৩৫তম বর্ষপূর্তি উদযাপন

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় জাতীয় দৈনিক জনবানী পত্রিকার ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি উদযাপন করা...

নওগাঁয় সাবেক এমপি শামসউদ্দীন আহমেদের সহধর্মিণীর জানাজা সম্পন্ন

নওগাঁ সদর-৫ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ্ব শামসউদ্দীন আহমেদের সহধর্মিণী জনাবা জাহানারা...

শেরপুর-ধুনটে বেকারত্ব দূর করতে আসিফ সিরাজ রব্বানীর বিশেষ উদ্যোগ

বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলার শিক্ষিত তরুণদের প্রযুক্তিনির্ভর ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ‘ইওর গেটওয়ে টু গ্লোবাল...

ঝিনাইদহে দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের...

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় সংঘটিত...