র্যাব সদস্যের পরিচয়ে ১৯ লক্ষ টাকা ছিনতাই, টাকা উদ্ধারসহ আটক ৫

র্যাব সদস্যের পরিচয়ে কর্মকর্তাদের অস্ত্রের মুখে তুলে নিয়ে শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লক্ষ টাকা লুটের ঘটনায় মূলহোতা মো: হামিম ইসলামসহ চক্রের ৫ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১২ জুন) রাতে রাজধানীর উত্তরা, রামপুরা ও গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির সময় ব্যবহৃত একটি মাইক্রোবাস, র্যাব লেখা জ্যাকেট, হ্যান্ডকাফ, অন্যান্য সরঞ্জামাদি এবং ছিনতাইকৃত টাকা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সদস্যের পরিচয়ে টাকা ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মো: আরাফাত ইসলাম জানান, গত ৬ জুন (বৃহস্পতিবার) বিকেলে গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে তুলে কারখানা কর্মকর্তাদের কাছে থাকা শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগীরা মামলা দায়ের করেন। মামলার ছায়া-তদন্ত করে ডাকাতি চক্রের মূলহোতা মো: হামিম ইসলামসহ চক্রের ৫ জন সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

