লোহাগাড়ায় পুকুর থেকে মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়ায় মো: আবদুল আজিজ (৫০) নামে এক মৎস্যজীবী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধার দিকে উপজেলার উজির হাট এলাকায় অভিযান চালিয়ে একটি পুকুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবদুল আজিজ উপজেলার উজিরহাটের মজিদার পাড়া এলাকার বাসিন্দা। তিনি লোহাগাড়া সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি ছিলেন। এলাকার পুকুর থেকে মাছ চুরিসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন এই আবদুল আজিজ।
জানা গেছে, শুক্রবার (২৫ অক্টেবর) সন্ধ্যার দিকে মৎস্যজীবী লীগ নেতাকে ধরতে উপজেলার উজির হাট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে স্থানীয় একটি পুকুরের পানিতে ডুব দিয়ে লুকানোর চেষ্টা করেন আব্দুল আজিজ। তবে পুকুরের পানিতে লুকিয়েও শেষ রক্ষায় হয়নি তার। পরে পুকুর থেকেই তাকে গ্রেফতার করা হয়।

লোহাগাড়ায় পুকুর থেকে মৎস্যজীবী লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তকৃত আজিজ বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন। শনিবার (২৬ অক্টেবর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

