শেরপুর পৌরসভায় ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড

বগুড়ার শেরপুর পৌরসভার রাস্তায় মানুষ ও যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে কর্তৃপক্ষ। বুধবার (৩০ অক্টেবর) বেলা ১২টার দিকে পৌর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদণ্ড প্রদান এবং নির্মাণ সামগ্রী জব্দ করা হয়।

শেরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট এস এম রেজাউল করিম এই আদালত পরিচালনা করেন। এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী জনাব মো: ফয়জুল ইসলাম ও বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও শেরপুর থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগীতা করেন।
শেরপুর পৌরসভা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ পৌর শহরের রাস্তায় ও ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে অবৈধভাবে নির্মাণ সামগ্রী ও ট্রাক ভ্যান রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। সাধারণ মানুষ ও যানবাহনের চলাচল স্বাভাবিক রাখার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও ৪৫০ সিএফটি বালু ও ২০ সিএফটি খোয়া জব্দ করা হয়।
এ বিষয়ে শেরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট এস এম রেজাউল করিম বলেন, পৌর শহরের আঞ্চলিক ও মহাসড়ক প্রতিবন্ধকতা মুক্ত রাখতে আমরা কাজ করছি। আগামাী সোমবার থেকে ব্যপক পরিসরে অভিযান পরিচালিত করা হবে। এর মধ্যে নিজ দায়িত্বে প্রতিবন্ধকতা অপসারন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান করা জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, সন্দেহে এক নারী পুলিশ হেফাজতে

বগুড়ায় পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

খালেদা জিয়ার নামে বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবি ছাত্রদলের

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু

ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

বগুড়ায় ভুয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা

ধুনটে যমুনা নদীতে ভাসমান নারীর মরদেহ, পরিচয় মেলেনি

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

