শেরপুর শ্রমিক ও ছাত্রজনতার সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে সর্বস্তরে বৈষম্যের অবসানের দাবিতে শ্রমিক ও ছাত্রজনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫অক্টোবর) বেলা সাড়ে ৪টার দিকে শেরপুর উপজেলা-মালিক শ্রমিক যৌথ কমিটির উদ্যোগে ধুনটমোড় পৌর ট্রাক টার্মিনালে এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আরিফুর রহমান মিলন।
সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা। এছাড়াও বক্তব্য রাখেন মালিক শ্রমিক যৌথ কমিটির উপদেষ্টা শফিকুল ইসলাম শিরু, বাস মালিক নেতা সেলিম রেজা, শ্রমিক নেতা আবু রায়হান, আব্দুল্লাহ্ শেখ প্রমূখ।
বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তাদের শাসন আমলে সাধারণ মানুষের পাশাপাশি শ্রমিকদের অধিকার রক্ষা হয় নাই। তারা জুলুম করে শ্রমিক ও মালিক সংগঠন দখল করে লুটপাট করেছে। সেই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কারনে অসংখ্য মানুষ হামলা, মামলা ও গুমের শিকার হয়েছে। এখন মানুষ নতুন করে স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন দেখছে।
কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা নিবর্তনমূলক মামলাগুলো প্রত্যাহার করা হয়নি। তারা অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি বিএনপি’র সাবেক নেতা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, সন্দেহে এক নারী পুলিশ হেফাজতে

বগুড়ায় পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

খালেদা জিয়ার নামে বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবি ছাত্রদলের

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু

ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

বগুড়ায় ভুয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা

ধুনটে যমুনা নদীতে ভাসমান নারীর মরদেহ, পরিচয় মেলেনি

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

