সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসচাপায় মা ও মেয়ে নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসচাপায় সিএনজির যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালকসহ আরও ৫ জন। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে পাবনা থেকে নগরবাড়িগমী মহাসড়কের মাদলা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার খুকনী গ্রামের সুজন সূত্রধরের স্ত্রী মিতু সূত্রধর (৩০) ও তার মেয়ে ইছামনি সূত্রধর (৭)।
এ দুর্ঘটনায় আহতরা হলেন, পাবনা জেলার সাথিয়া উপজেলার নারিন্দা গ্রামের বাসিন্দা সিএনজি চালক মো: তাইজুল ইসলাম (২৭), নারিন্দা গ্রামের মিতু সুত্রধরের মেয়ে কথামনি সুত্রধর (১২), বিনয় সূত্রধরের মেয়ে কলি সূত্রধর এবং তাদের আত্মীয় অরুনা সূত্রধর (৬০) ও সৌরভ সূত্রধর (১৭)।
জানা গেছে, এ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই বাস নিয়ে চালক ও তার সহকারী পালিয়ে যায়। হতাহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস ও সিএনজি সংঘর্ষের বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খায়রুল বাশার বলেন, শাহজাদপুর ট্রাভেলস নামে ১টি বাস পাবনা থেকে ঢাকার দিকে যাবার পথে বিপরীতমুখী যাত্রী বোঝাই সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

বিকল্প বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ

মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

বাবার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ তাশরীফের, ভরণপোষণ নিয়ে যা বললেন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

বাংলাদেশ-জাপান অংশীদারত্ব হোক অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির হাতিয়ার: প্রধানমন্ত্রী

মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে কোস্ট গার্ডের কড়া নজরদারি

