সিরাজগঞ্জে ড্রাম ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিরাজগঞ্জে ড্রাম ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে সিরাজগঞ্জ মুলীবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া ঠাকুরটেক মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার রামগাঁতী এলাকার মো: শাহজামালের ছেলে শুভ (২০) ও একই এলাকার মো: মুন্নাফ শেখের ছেলে স্বপন (২০)।
জানা গেছে, স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানের কত্যবরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ড্রাম ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকটির চালক পালিয়ে গেছে।

সিরাজগঞ্জে ড্রাম ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়ে, সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, মোটরসাইকেলযোগে শুভ ও স্বপন সয়দাবাদের দিকে যাচ্ছিলেন। আজ বিকেল তিনটার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছলে মুলিবাড়ী থেকে সিরাজগঞ্জ শহরগামী ড্রাম ট্রাকটি তাদের চাপা দেয়। এতে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধা করে হাসপাতালে নিলে দায়িত্বপ্রাপ্ত চিকৎসক তাদের মৃত ঘোষণা করেণ। নিহদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসাপাতালের মর্গে রখা হয়েছে। এ বাপ্যারে মামলার প্রস্তুতি চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

