সিলেট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ৩ ভারতীয় আটক

সিলেট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে তিন জন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। আটককৃতদের মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে জেলার গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের পাথরটিলা গ্রাম থেকে তাদেরকে আটক করে বিজিবি। আটককৃতরা হলেন, ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি মুক্তাপুর গ্রামের মো: আবুল কালামের ছেলে আহমেদ হোসেন (৫০), মৃত রমেশ দাসের ছেলে রাজেস দাস (৪২) ও মৃত বেঙ্গা তাঁতীর ছেলে লোকেশ তাঁতী (৩৬)।
গোয়াইনঘাট থানা পুলিশ জানায়, অবৈধভাবে বাংলাদেশর সিলেট সীমান্ত দিয়ে প্রবেশের দায়ে ভারতের তিন জন নাগরিককে আটক করে (বিজিবি) । আটককৃতদের থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে বিজিবির নায়েব সুবেদার মো: শহিদুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

