স্কুলে নিয়ে যাচ্ছিলেন মেয়েকে, বেপরোয়া বাস কেড়ে নিল বাবা-মেয়ের প্রাণ

ঠাকুরগাঁও সদরে বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের সদর উপজেলার খোশবাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন, দেবিপুর ইউনিয়নের খোশবাজার এলাকার আশরাফুল ইসলাম (৫২) ও তাঁর মেয়ে রুবাইয়া খাতুন (১৫)।
জানা গেছে, আশরাফুল ইসলাম থ্রিহুইলারযোগে মেয়েকে ঠাকুরগাঁওয়ের বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথেমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা ভিআইপি অটোমোবাইলস নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে পেছন থেকে থ্রিহুইলারটিকে ধাক্কা দেয়। এতে থ্রিহুইলারটি দুমড়ে-মুচড়ে পাশের খাদে পড়ে যায়।

এসময় ঘটনাস্থলেই চালক আশরাফুলের মারা যান। এবং তার মেয়ে রুবাইয়া গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, বাসটি ভয়াবহ গতিতে চলছিল এবং চালকের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। কেউ কেউ আশঙ্কা করছেন, চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। “এখানে থ্রিহুইলারের কোনো ভুল ছিল না। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।”
ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে জব্দ করে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

