মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

১০ দাবিতে অর্ধদিবস পেট্রলপাম্প বন্ধ, ভোগান্তিতে জনসাধারণ

বিশেষ সংবাদ

সকাল থেকেই সারা দেশে বন্ধ রয়েছে অধিকাংশ পেট্রলপাম্প। ১০ দফা দাবিতে রোববার (২৫ মে) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিকরা। ফলে জ্বালানি নিতে এসে খালি হাতে ফিরেছেন অনেক যানবাহন চালক।

এই কর্মসূচি আহ্বান করেছে বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন মিলে গঠিত বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।

পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান জানান, “সকাল ছয়টা থেকে সারা দেশে একযোগে কর্মবিরতি শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো।”

এর আগে ১১ মে এক সংবাদ সম্মেলনে মালিক পক্ষ হুঁশিয়ার করে জানিয়েছিল, ২৪ মের মধ্যে দাবি না মানা হলে ২৫ মে তারা প্রতীকী কর্মসূচিতে যাবে। সেই ঘোষণার ধারাবাহিকতায় আজকের এই অর্ধদিবস কর্মবিরতি।

১০ দফা দবির মধ্যে রয়েছে, তেল বিক্রিতে ন্যূনতম ৭% কমিশন, ইজারাভূমির পুরনো মাশুল বহাল, সংযোগ সড়কের ইজারা সহজীকরণ, বিএসটিআই যেন কেবল ইউনিট যাচাই করে, আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন ও রেজিস্ট্রেশন ফি বাতিল, পরিবেশ-কলকারখানা-ফায়ার সার্ভিস লাইসেন্স বাতিল, অবৈধ তেল বিক্রি বন্ধ, ডিলার ছাড়া তেল বিক্রি নিষিদ্ধ, চালকদের লাইসেন্স সহজীকরণ ও ডিপো গেটে কাগজ যাচাই এবং আন্তজেলা রুট পারমিট চালু।

কর্মবিরতির আওতায় তেল উত্তোলন, পরিবহন ও বিক্রয় বন্ধ থাকলেও কিছু জরুরি খাত কর্মসূচির বাইরে রাখা হয়েছে।

যেসব সেবা সচল থাকছে, হজ ও আন্তর্জাতিক ফ্লাইট চালু রাখার জন্য বিমানবন্দরে জ্বালানি সরবরাহ অব্যাহত ,অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িতে তেল দেওয়া যাবে, যেসব পাম্পের সঙ্গে পুলিশের জ্বালানি সরবরাহের চুক্তি আছে, তারা কেবল পুলিশের গাড়িতে তেল দিতে পারবে

এদিকে, সকালেই বিষয়টি নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জরুরি বৈঠক ডাকেছে। বৈঠকের সিদ্ধান্তের ওপর পরবর্তী কর্মসূচি নির্ভর করবে বলে জানিয়েছে ঐক্য পরিষদ।

এ কর্মসূচির ফলে দেশের বিভিন্ন স্থানে তেল নিতে এসে ভোগান্তিতে পড়েছেন গাড়িচালক ও সাধারণ মানুষ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশায় করে মাদক পাচারের সময় দুই হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ইয়াবার পাশাপাশি একটি...

আগামী তিন দিন বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বুধবার থেকে টানা তিন দিন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্যসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।বিষয়টি নিশ্চিত করেছেন...

ভয়কে পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের...

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশায় করে মাদক পাচারের সময় দুই হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

আগামী তিন দিন বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বুধবার থেকে টানা তিন দিন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্যসহ সব...

ভয়কে পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন,...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে আর্থিক জরিমানা ও কারাদণ্ডের আদেশ...

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলোচিত...

শেরপুরে সরকারি হাসপাতালে শিশুসহ দম্পতিকে মারধর, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে ৩ বছরের অবুঝ শিশুসহ এক দম্পতিকে সরকারি...