অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

গাজীপুরের শ্রীপুরে একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৪
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবনের ফ্লাট থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় টেবিলের উপর থেকে ১টি চিঠি উদ্ধার করা হয়। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার মুলাইদ এলাকার মো: ফারুক খানের বহুতল ভবনের নিচ তলার একটি ফ্লাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মো: ইসরাফিল শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার হলদি গ্রামের মো: মফিজুল হকের ছেলে এবং তার স্ত্রী মোছা: রোকেয়া খাতুন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পস্তারি এলাকার মো: আবুল কাশেমের মেয়ে। প্রেমের সম্পর্কের পর বেশ কয়েক মাস আগে বিয়ে করেন তারা।

Sponsored Link

এ বিয়েতে দু’জনের পরিবারের সম্মতি ছিলো না। শ্রীপুরের মুলাইদ এলাকার ফারুক হোসেনের বহুতল ভবনের একটি ফ্লাটে ভাড়া থেকে স্বামী ইসরাফিল স্থানীয় একটি ওয়ার্কসপে এবং স্ত্রী রোকেয়া একটি কারখানায় কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ইসরাফিলের ফ্লাটের দরজা খোলা ছিলো। এসময় তারা ইসরাফিলকে ঘরের সিলিন ফ্যানের সাথে গলায় ওড়নায় পেঁচানো অবস্থায় এবং রোকেয়ার মরদেহ বিছানার ওপর থাকতে দেখে পুলিশে খবর দেন।

Sponsored Link

গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো: সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রী মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রথমে স্ত্রী রোকেয় আত্মহত্যা করে। স্ত্রীর আত্মহত্যার বিষয়টি সইতে না পেরে স্বামী ইসরাফিলও আত্মহত্যা করেন।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link