দেশজুড়ে টহল দিচ্ছে র্যাবের ৪৬০ দল
দেশজুড়ে টহল দিচ্ছে র্যাবের ৪৬০ টি দল। অবরোধে জনগণের জানমাল রক্ষায় রাজধানীতেই ১৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।
আজ রবিবার (১২ নভেম্বর) দেশজুড়ে টহল দিচ্ছে র্যাবের ৪৬০ টি দল, র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য জানান।
জানা গেছে, র্যাবের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পর্যাপ্তসংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।
বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা সরকার পতনের এক দফা দাবিতে এর আগে রবিবার (২৯ অক্টোবর) হরতাল এবং মঙ্গলবার (৩১ অক্টোবর), বুধবার ও বৃহস্পতিবার (১ ও ২ নভেম্বর) মোট চার দিনের অবরোধ কর্মসূচি পালন করে।
তারপর রবিবার ও সোমবার (৫ ও ৬ নভেম্বর) দ্বিতীয় দফায়, বুধবার ও বৃস্পতিবার (৮ ও ৯ নভেম্বর) তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত।
আজ রবিবার (১২ নভেম্বর) থেকে সোমবার (১৩ নভেম্বর) পর্যন্ত শুরু হলো চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে র্যাবের এই টহল দল কাজ করছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা
বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
ঈদ উদ্যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়
রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
নিখোঁজের ২৪ দিন পর কলাবাগান থানার এসআই উদ্ধার
৬ চীনা নাগরিকসহ অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেফতার
ঢামেকে সাঁড়াশি অভিযান, দালালসহ আটক ৪৫
নিউমার্কেটে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন
রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন