বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৬ নেতাকর্মী বহিষ্কার

বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৬ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) সকালে সংগঠনের বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়ায় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাংগঠনিক সম্পাদক আল ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগ নেতা সাদেকুল ইসলাম শুভ, মোহন ইসলাম ও জোবায়ের সরদার সিহাব ।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৬ নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণ লিখিতভাবে আগামী ৭ দিনের মধ্যে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।
বগুড়া জেলা ছাত্রলীগ দুইভাগে বিভক্ত। একপক্ষের নেতৃত্বে আছে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়। অপরপক্ষ পরিচালনা করেন সহ সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ ও মাহফুজার রহমান।
গতকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধ মিছিলে বগুড়া জেলা ছাত্রলীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়।
সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে আধা ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমানসহ উভয়পক্ষের অন্তত ১৩ নেতাকর্মী আহত হন। জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা জানান, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়া জেলা ছাত্রলীগের ৬ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় বিএনপির অফিসে হামলা-ভাঙচুর, ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

ধুনটে যমুনা নদীতে ভাসমান নারীর মরদেহ, পরিচয় মেলেনি

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ার শিবগঞ্জে মিলল কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
