বগুড়ার শাজাহানপুরে যুবক খুন, আহত ১
বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাতনামা দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো: আল আমিন (২১) নামের এক যুবক নিহত এবং মো: ফয়সাল (২০) নামের অপর এক যুবক আহত হয়েছে। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়ড়াদিঘী গ্রামে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে।
নিহত আল আমিন বগুড়া শহরের শাকপালা দক্ষিণপাড়া এলাকার মো: নজরুল ইসলামের ছেলে এবং আহত ফয়সাল একই এলাকার মো: মনির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার বয়ড়াদিঘী জামে মসজিদ সংলগ্ন এলাকায় রাস্তার উপর ঘোরফেরা করছিল আল আমিন ও ফয়সাল। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাদেরকে ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত আল আমিন ও ফয়সালকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আল আমিনের মৃত্যু হয়।
বগুড়ার শাজাহানপুরে এক যুবক খুনের বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহীদুল ইসলাম জানান, ছুরিকাহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আল আমিন নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার
বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২
শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
শেরপুরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮
বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার
শেরপুরে ৩ হাজার ৯০০ কৃষকের মাঝে আমন প্রণোদনা বিতরণ শুরু
বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ
শেরপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র কমিটি গঠন ও এতিমদের মাঝে বস্ত্র বিতরণ
শেরপুরে ৪৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি শুরু
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন