বিএনপির দুই ভাইস চেয়ারম্যান আটক, নাসির উদ্দিনের বাসায় তল্লাশি
বিএনপির দুই ভাইস চেয়ারম্যান আটক, নাসির উদ্দিনের বাসায় তল্লাশি। বিএনপির দুই ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ও আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে। রাজধানী মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রবিবার (৫ নভেম্বর) ভোরে গাজীপুরের টঙ্গী থেকে শাহজাহান ওমর ও আলতাফ হোসেনকে মধ্যরাতে রাজধানীর একটি এলাকা থেকে গ্রেপ্তার করে।
র্যাব জানান, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আলতাফ হোসেন গত (২৮ অক্টোবর) প্রধান বিচারপতির বাসভবনে হামলার এজাহার ভুক্ত আসামি। স্পেশালাইজড কম্পানি র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
গাজীপুর টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুস্তাফিজুর রহমান জানান, আলতাব হোসেন চৌধুরীকে র্যাব আটক করেছে। এ বিষয়ে সংস্থাটি তাদের কিছু জানায়নি। বিএনপির মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ নভেম্বর) মধ্যরাতে রাজধানী মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) সদস্যরা রাজধানীর একটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। দলীয় সূত্রে জানা যায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দীন অসীমের, ধানমণ্ডির বাসায় অভিযান চালিয়েছে গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার রাত ১২টার দিকে অসীমের ধানমণ্ডির বসভবন ঘিরে ফেলে তারা। প্রায় কয়েকঘন্টা বাসার বিভিন্ন কক্ষে খোঁজাখুঁজি করে তারা।
তার স্ত্রী-সন্তানরা বাসায় অবস্থান করলেও নাসির উদ্দীন বাসায় ছিলেন না।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা
বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
ঈদ উদ্যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়
রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
নিখোঁজের ২৪ দিন পর কলাবাগান থানার এসআই উদ্ধার
৬ চীনা নাগরিকসহ অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেফতার
ঢামেকে সাঁড়াশি অভিযান, দালালসহ আটক ৪৫
নিউমার্কেটে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন
রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন