বেলি রোডে অগ্নিকাণ্ডে বুয়েট শিক্ষার্থী লামিশার মৃত্যু
রাজধানীর বেলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে বুয়েট শিক্ষার্থী লামিশার মৃত্যুতে তার ফরিদপুরের বাড়িতে চলছে শোকের মাতম। শুক্রবার (০১ মার্চ) বেলা ১১টার দিকে লামিশার মরদেহ শহরের দক্ষিণ ঝিলটুলীর বাড়িতে এসে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। লামিশার পরিবারের সদস্যরা লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। লামিশার মরদেহ দেখতে স্থানীয় ও প্রতিবেশীরা ভিড় জমান।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুয়েট শিক্ষর্থী লামিশার বাদ জুমা চকবাজার জামে মসজিদে তারা জানাজা হয়েছে। এরপর তাকে রজাবাড়ীর আলীপুর কবরস্থানে দাফন করা হয়। বৃহস্পতিবার (ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মগবাজারের পুলিশ কোয়ার্টারের বাসা থেকে বেলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে গিয়েছিল লামিশা ইসলাম।
এরপর ওই ভবনে রাতে আগুন লাগার পর লামিশা তার বাবার মোবাইলে কল দিয়ে বলে, তারা আগুনের মধ্যে আটকা পড়েছেন আছে। পরে পরিবারের সদস্যরা মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পায়নি। ভবনের ভেতরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে তিনি মারা যান বলে পরিবার সূত্রে জানা গেছে।
লামিশা ইসলাম বুয়েটের ম্যাকানিক্যাল বিভাগের ২য় বর্ষের শিক্ষর্থী ছিলেন। তারা বাবা মো: নাসিরুল ইসলাম শামীম পুলিশের এডিশনাল ডিআইজি পদে কর্মরত রয়েছেন। মো: নাসিরুল ইসলাম শামীমের দুই মেয়ের মধ্যে লামিশা ছিলেন তার বড় সন্তান। লামিশার মা ২০১৫ সালে মারা যান।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা
বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
ঈদ উদ্যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়
রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
নিখোঁজের ২৪ দিন পর কলাবাগান থানার এসআই উদ্ধার
৬ চীনা নাগরিকসহ অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেফতার
ঢামেকে সাঁড়াশি অভিযান, দালালসহ আটক ৪৫
নিউমার্কেটে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন
রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন