হিরো আলমের স্ত্রী রিয়ামনি ও ম্যাক্স অভিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের স্ত্রী রিয়ামনি ও এক সময়ের বার ড্যান্সার ম্যাক্স অভি রিয়াজকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (২১ জুন) রাতে ঢাকার রামপুরার উলন রোড এলাকায় এই ঘটনা ঘটে। ওই সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় অভিকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলছে পুলিশ। কিছু সময় পর রিয়ামনিকেও একই গাড়িতে তোলা হয়। দুইজনকে ঘিরে উত্তেজিত জনতা “ভুয়া ভুয়া” স্লোগান দেন।

হিরো আলমের দাবি, রিয়ামনি ও অভির মধ্যে অবৈধ সম্পর্ক দীর্ঘদিন ধরেই চলছিল। এলাকাবাসীর কাছে বারবার অভিযোগ আসার পর শুক্রবার রাতেই তিনি নিজেই ঘটনাস্থলে যান। তখনই দুজনকে হাতেনাতে ধরার কথা জানান তিনি। কিন্তু অভিযোগ রয়েছে, উল্টো হিরো আলমকেই মারধর করেন রিয়ামনি। তখনই ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় লোকজন।

হাতিরঝিল থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আজ (শনিবার) আদালতে তোলা হতে পারে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ম্যাক্স অভি প্রায়ই রিয়ামনির ভাড়া বাসায় যাতায়াত করতেন। বিষয়টি নিয়ে এলাকায় অসন্তোষ তৈরি হয়। ঘটনার দিন হিরো আলম বাসায় উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে, যার রেশ গড়ায় গণপিটুনি ও পুলিশের হস্তক্ষেপে।

ম্যাক্স অভির স্ত্রী ইতিও অভিযোগ করেছিলেন, রিয়ামনির সঙ্গে সম্পর্কের কারণেই তার সংসার ভেঙেছে। সে সময় হিরো আলম ও ইতি একসঙ্গে সংবাদ সম্মেলন করে রিয়ামনির বিরুদ্ধে অবস্থান নেন। যদিও এখনো রিয়ামনি ও হিরো আলমের মধ্যে আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়নি।

হিরো আলম ও রিয়ামনির সংসার জীবনে টানাপোড়েন শুরু হয় কয়েক মাস আগেই। গত এপ্রিল মাসে হিরো আলম অভিযোগ করেন, বাবার মৃত্যুর সময় স্ত্রী রিয়ামনি কোনো খোঁজ নেননি। এরপর তিনি ডিভোর্সের ঘোষণা দেন। তখন থেকেই সামনে আসে ম্যাক্স অভি রিয়াজের নাম।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

ঐতিহ্যের জৌলুস হারাচ্ছে শেরপুরের দই

ঘড়ির কাঁটায় যখন ঠিক দুপুর ১২টা, বগুড়ার শেরপুর পৌর শিশু পার্ক এলাকা মুহূর্তেই রূপ নেয় এক ব্যস্ততম জনপদে। চারপাশ থেকে বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যান ও...

বগুড়ায় নানা নাটকীয়তায় শেষ হলো এসএসসি পরীক্ষা

বগুড়া জেলায় নানা আলোচনা, সমালোচনা এবং কিছু নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হয়েছে। জেলার ৭৭টি কেন্দ্রে মোট ৩৭...

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

‘নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’_এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে বগুড়ার বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের...

ঐতিহ্যের জৌলুস হারাচ্ছে শেরপুরের দই

ঘড়ির কাঁটায় যখন ঠিক দুপুর ১২টা, বগুড়ার শেরপুর পৌর শিশু পার্ক এলাকা মুহূর্তেই রূপ নেয় এক ব্যস্ততম জনপদে।...

বগুড়ায় নানা নাটকীয়তায় শেষ হলো এসএসসি পরীক্ষা

বগুড়া জেলায় নানা আলোচনা, সমালোচনা এবং কিছু নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন...

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

‘নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’_এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২০...

গ্রামীণ ডানোনের দইয়ে ক্ষতিকর কেমিক্যাল, দুধে এন্টিবায়োটিক!

বগুড়ার শাজাহানপুর উপজেলায় গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড কারখানায় অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দইয়ে...

১৯ দিন পর ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি জেলের মরদেহ

অন্বেষণ ডেস্ক : ভারতে উদ্ধার হওয়া এক বাংলাদেশি জেলের...

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি সপ্তাহে...