এক ইলিশ ৭ হাজার টাকায় বিক্রি

বিশেষ সংবাদ

পটুয়াখালী জেলার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছ ২ কেজি ২৮০ গ্রাম ওজনের ১টি ইলিশ মাছ। নিলামের মাধ্যমে ইলিশটি ৬ হাজার ৮৪০ টাকায় বিক্রি করা হয়েছে।

জানা গেছে, ২ দিন আগে কুয়াকাটার জেলে মো: আলমাস মাছ ধরার জন্য সাগরে যান। মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে তার জালে ধরা পড়ে এই ইলিশটি। সাগর থেকে ফিরে জেলে আলমাস কুয়াকাটা পৌরসভার মাছ বাজারের মনি ফিশ নামক আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে যান। আড়তে নিলামে ওঠানো হলে ‘ফিশ ভ্যালি’ নামে একটি মার্চেন্ট মৎস্য ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠানের মালিক মো: হাসান আমিন ৬ হাজার ৮৪০ টাকায় ২ কেজি ২৮০ গ্রাম ওজনের ইলিশটি কেনেন।

আরো জানা গেছে, জেলে মো: আলমাস সব সময় সাগরে ইলিশ মাছ ধরেন। এবার তিনি সাগরে গিয়ে হাইরের চর পয়েন্টে জাল ফেললে বড় আকারের এই ইলিশটি তার জালে আটকা পড়ে।

কলাপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা জানিয়েছেন, সরকারের নেয়া নানা উদ্যোগের ফলে গত ১ যুগে দেশে ইলিশের উৎপাদন এবং গড় ওজন অনেকটা বেড়েছে। এ বছর মৌসুমি বায়ুর কারণে সমুদ্রে আগের চেয়ে ইলিশ বেড়েছে।

এই ইলিশগুলো দেশের বিভিন্ন সব নদ-নদীতে আসতে শুরু করেছে। সাধারণত নদীর ইলিশের চেয়ে সাগরের ইলিশের আকৃতি বড় এবং ওজন বেশি হয়। বঙ্গোপসাগরে এক জেলের জালে এতো বড় ১টি ইলিশ ধরা পড়েছে, এটি সত্যিই ভালো সংবাদ।

অপু সাহা আরো জানান, সমুদ্রের মোহনায় পলি পড়ার কারণে গভীরতা ধীরে ধীরে কমে যাচ্ছে, তাই সমুদ্রের মোহনা খনন ও জালের প্রশস্ততা বাড়ালে এমন বড় আকারের ইলিশ বেশি ধরা পড়বে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের দাম পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। সরবরাহ কম থাকায় বড় সাইজের ইলিশ প্রতি কেজি ৪ হাজার টাকা...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড...

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, চার আসামির ৪ দিনের রিমান্ড

ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে চার আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার (১৩ এপ্রিল)...

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের দাম পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। সরবরাহ কম থাকায় বড় সাইজের...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই...

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, চার আসামির ৪ দিনের রিমান্ড

ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে চার আসামির চার দিনের...

শেরপুরে চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে শীত শেষেও গরিবের কম্বল গুদামে

শীত পেরিয়ে গ্রীষ্মের আগমন ঘটলেও বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি কম্বল এখনো পুরোপুরি বিতরণ...

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে...