আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ১২০০ কেজি ইলিশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১ হাজার ২০০ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে ইলিশবোঝাই দুটি পিকআপ ভ্যান আখাউড়া স্থলবন্দর হয়ে আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে।
রপ্তানিকারক প্রতিষ্ঠান মোহাতাব অ্যান্ড সন্স (যশোর-বেনাপোল) প্রতি কেজি ১২ দশমিক ৫ মার্কিন ডলার দরে এই ইলিশ ভারতে পাঠায়। আর মাছের আমদানিকারক ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মেসার্স পরিতোষ বিশ্বাস।

কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ সম্পন্ন করে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশন।
মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশনের মালিক ফারুক মিয়া জানান, তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে আখাউড়া স্থলবন্দর দিয়ে মোট ৯০ টন ইলিশ রপ্তানির অনুমোদন পাওয়া গেছে।
এর মধ্যে প্রথম চালানে এক হাজার ১৯২ কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে। দুর্গাপূজা শুরুর আগের দিন পর্যন্ত ইলিশ রপ্তানি চলবে। তবে বাজারে ইলিশের সংকট থাকায় অনুমোদনের পুরো পরিমাণ রপ্তানি করা সম্ভব নাও হতে পারে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

১৫ বছরেই ভারতের জাতীয় দলে ডাক পেলেন সূর্যবংশী, বাদ অধিনায়ক

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

